যমুনা ফিউচার পার্কে বিটিআরসির অভিযান

৮ অক্টোবর, ২০২০ ১৮:৫৬  
অবৈধ মোবাইল হ্যান্ডসেট উদ্ধারে যমুনা ফিউচার পার্কে অভিযানে বিপুল পরিমাণের ব্রান্ডের ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও র‌্যাবের উদ্যোগে অবৈধ মোবাইল হ্যান্ডসেট উদ্ধার অভিযান পরিচালনা করে। বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সারোয়ার এবং র‌্যাবের ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি যৌথ দল এই অভিযান চালিয়ে অনুমোদন ছাড়াই আমদানীকৃত আইফোন, অপো, শাওমি, ওয়ান প্লাসের স্মার্টফোন জব্দ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিলো। ঘটনাস্থল থেকে বিটিআরসি উপ-পরিচালক গোলাম সারোয়ার ডিজিবাংলাকে জানিয়েছেন, অভিযান শেষ হতে আরো এক ঘণ্টা সময় লাগবে। এরপর বিস্তারিত জানানো হবে।